মেয়াদি (ক্লোজএন্ড) মিউচুয়াল ফান্ডের বোনাস লভ্যাংশ প্রদানে অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ বিষয়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশনের সুপারিশ নিয়ে আলোচনার পর তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় এসইসি। গত বুধবার কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা হয়। নিয়ন্ত্রক সংস্থা এসইসির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মেয়াদি মিউচুয়াল ফান্ডের বোনাস লভ্যাংশ প্রদানে অনুমতি দেওয়ার অর্থই হলো, এ ধরনের ফান্ডের ধরন ও বৈশিষ্ট্যকে অস্বীকার করা। বাজারের শৃঙ্খলা বজায় রাখতেই এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
গত ২০০৮ সালের ২৬ জুন নিয়ন্ত্রক সংস্থা এসইসি মেয়াদি মিউচুয়াল ফান্ডে বোনাস লভ্যাংশ প্রদান ও রাইট ইস্যুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১ সংশোধন করে। ওই সংশোধনকে চ্যালেঞ্জ করে তিন বিনিয়োগকারী হাইকোর্টে রিট আবেদন করলে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট এই মর্মে রায় দেন যে, ওই বিধিমালার সংশোধনের আগে তালিকাভুক্ত মেয়াদি ফান্ডগুলোর বোনাস লভ্যাংশ প্রদান ও রাইট ইস্যু করার ক্ষমতা বহাল থাকবে। উচ্চ আদালতের রায় অনুযায়ী, আইসিবির সিরিজের আট মিউচুয়াল ফান্ড, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত আইসিবি প্রথম এনআরবি, আইসিবি এএমসিএল প্রথম এবং বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশ পরিচালিত এইমস প্রথম, গ্রামীণ ওয়ান স্কিম ১ ও স্কিম ২ ফান্ডগুলোর ক্ষেত্রে বোনাস লভ্যাংশ ও রাইট ইস্যু সংক্রান্ত সংশোধন কার্যকর হবে না। বিধিমালা সংশোধনের পর তালিকাভুক্ত সব মেয়াদি ফান্ডের ক্ষেত্রে এসইসি কর্তৃক সংশোধিত বিধিমালা প্রযোজ্য হবে বলেও রায় দিয়েছিলেন উচ্চ আদালত।
এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে এর পক্ষ থেকে সব মেয়াদি ফান্ডকে বোনাস লভ্যাংশ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ও মিউচুয়াল ফান্ডস। সম্পদ ব্যবস্থাপকদের এ অ্যাসোসিয়েশনের তিন সদস্য হলো রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা আইসিবির সহযোগী সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেস ও এলআর গ্গ্নোবাল। নিবন্ধিত অপর কয়েকটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এ অ্যাসোসিয়েশনের সদস্য নয়। এমনকি তারা অ্যাসোসিয়েশনের এ প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বেসরকারি খাতের প্রথম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ মনে করেন, নতুন করে মেয়াদি ফান্ডে বোনাস লভ্যাংশ প্রদানের অনুমতি চাওয়া অযৌক্তিক। তিনি অভিযোগ করেন, মীমাংসিত ইস্যু নতুন করে বাজারে এনে একটি গোষ্ঠী শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। উচ্চ আদালতের রায়ের আগে তিনিও মেয়াদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বোনাস লভ্যাংশ প্রদানের পক্ষে ছিলেন।
এদিকে, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত অপর এক আদেশে নিয়ন্ত্রক সংস্থা এসইসি ১০ বছরের বেশি সময় ধরে পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলো ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ করে দেওয়ার আদেশ দিয়েছে ফান্ড ব্যবস্থাপকদের। এসইসির ওই আদেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিবি সিরিজের আটটিসহ ১ম বিএসআরএস ফান্ড বন্ধ করে দিতে হবে। এসইসির এই আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করে আইসিবি এর আগে দু'বার প্রত্যাখ্যাত হলেও তৃতীয়বারের মতো তা পুনর্বিবেচনার আবেদন করেছে। আইসিবির ওই আবেদনের বিষয়ে গত বুধবারের কমিশন সভায় আলোচনা হয়নি বলে জানা গেছে।

Comments
Post a Comment