প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তি হতে যাচ্ছে জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বুধবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রতিষ্ঠানটির আইপিও অনুমোদন দিয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে এ কথা জানান।
প্রতিষ্ঠানটি বাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এ ক্ষেত্রে ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।
এ উত্তোলিত ৫০ কোটি টাকার মধ্যে ৪০ কোটি টাকা প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধ করবে এবং চলতি মূলধনে যুক্ত হবে নয় কোটি ১০ লাখ টাকা। বাকি ৯০ লাখ টাকা প্রিমিয়ামের ওপর কর দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হচ্ছে ট্রিপল এ (এএএ)। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৮৩ টাকা এবং শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ৪৬.০১ টাকা।

Comments
Post a Comment