মোবাইল অপারেটরদের জন্য তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দ ফি প্রতি মেগাহার্টজ ১৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ পর্যালোচনা সভায় এ ফি চূড়ান্ত হয়। এ ফি বিটিআরসির খসড়া নীতিমালায় প্রস্তাবিত ফির অর্ধেক।
লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (ষ্পেকট্রাম) বরাদ্দে গত ২০ জানুয়ারি প্রস্তাবিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) খসড়া নীতিমালায় তরঙ্গের প্রতি মেগাহার্টজের দাম সর্বোচ্চ ৩০০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল।
বিটিআরসি'র খসড়া নীতিমালা ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে মঙ্গলবার জানান মন্ত্রী রাজিউদ্দিন।

Comments
Post a Comment