রফতানিমুখী ১৯ খাতে ভর্তুকি ও নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত

চলতি অর্থবছরে রফতানিমুখী ১৯টি খাতে নগদ সহায়তা ও ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রফতানিমুখী ১০টি খাতে নগদ সহায়তা ও অবশিষ্ট ৯টি পণ্যে ভর্তুকি দেয়া হবে। এগুলো হচ্ছে- রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে ৫ শতাংশ হারে বিকল্প নগদ সহায়তা প্রদান। এছাড়া হোগলা, খড়, আখের ছোবড়া ইত্যাদি দ্বারা তৈরি হস্তজাত পণ্য রফতানি খাতে নগদ সহায়তা দেয়া হবে ১৫ থেকে ২০ শতাংশ হারে। কৃষি পণ্য (শাক-সবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাতকরণ কৃষি পণ্য খাতে ভর্তুকি দেয়া হবে ২০ শতাংশ।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে রবিবার এক সার্কুলার জারি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাই-সাইকেল রফতানি খাতে নগদ সহায়তা দেয়া হবে ১৫ শতাংশ। হাড়ের গুঁড়া খাতে নগদ সহায়তা ১৫ শতাংশ, পোল্ট্রি শিল্পের হ্যাচিং ডিম ও মুরগির বাচ্চা রফতানি খাতে ভর্তুকি ১৫ শতাংশ, হাল্কা প্রকৌশল পণ্য খাতে ভর্তুকি ১০ শতাংশ, ঈশ্বরদী ইপিজেডে কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ আকর্ষণে লিকু্যইড গস্নুকোজ রফতানিতে ভর্তুকি ২০ শতাংশ, শতভাগ হালাল মাংস খাতে ভর্তুকি ২০ শতাংশ, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ খাতে নগদ সহায়তা ১০ শতাংশ, চামড়াজাত দ্রব্য খাতে নগদ সহায়তা ১২.৫ শতাংশ, জাহাজ রফতানি খাতে ভর্তুকি ৫ শতাংশ।
এছাড়া নতুন পণ্য/নতুন বাজার (যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়া) খাতে নগদ সহায়তা ২ শতাংশ, ফিনিশড লেদার রফতানি খাতে ভর্তুকি ৪ শতাংশ, ক্রাস্ট লেদার খাতে ভর্তুকি ৩ শতাংশ, বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত সুবিধা (প্রচলিত নিয়মে) নগদ সহায়তা ৫ শতাংশ, আলু রফতানিতে নগদ সহায়তা ২০ শতাংশ, পস্নাস্টিক পেট বোতল, ফ্লাস্ক খাতে ভর্তুকি ১০ শতাংশ এবং পাটজাত দ্রব্য রফতানি খাতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হবে।
সার্কুলারে আরও বলা হয়, এসব পণ্যে ভর্তুকি বা নগদ সহায়তা প্রদান চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং আগামী বছরের ৩০ জুন পর্যনত্ম এই সুবিধা বহাল থাকবে।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=34&dd=2011-07-19&ni=65276

Comments