পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চলতি অর্থবছরেই '১৩ সালের জুনের আগে বিনিয়োগের টাকা সরানো যাবে না, লাভ তোলা যাবে ॥ আজকালের মধ্যে প্রজ্ঞাপন

পুঁজিবাজারে কালো টাকা (অপ্রদর্শিত আয়) বিনিয়োগের সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০১২ সালের ১৫ জুলাই পর্যন্ত অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে। বিনিয়োগে আগ্রহীদের এই সময়সীমার মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের ঘোষণা দিতে হবে। অর্থাৎ চলতি অর্থবছরের ৩০ জুনের মধ্যে কালো টাকা বিনিয়োগ করতে হবে।
এদিকে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের ঘোষণাকারীরা ইচ্ছে করলেই বিনিয়োগকৃত টাকা বিও এ্যাকাউন্টের বাইরে অন্যত্র সরাতে পারবে না। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এনবিআর বলেছে, আগামী ২০১৩ সালের জুন পর্যনত্ম ওই টাকা বিনিয়োগে রাখতে হবে। অর্থাৎ দুই বছর সময়সীমার মধ্যে বিনিয়োগকৃত টাকা সরানো যাবে না। তবে বিনিয়োগের লাভের অর্থ তোলা যাবে। অন্যদিকে সময়সীমা শেষে কিংবা এর আগে পুঁজিবাজার থেকে এ টাকা সরানো হলে নিয়মিত হারে সর্বোচ্চ করসীমায় ২৫ শতাংশহারে কর দিতে হবে। এ ব্যাপারে আজ অথবা আগামীকালের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করতে যাচ্ছে। যা চলতি অর্থবছরের ১ জুলাই থেকেই কার্যকর দেখানোর কথা রয়েছে।
মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি পুঁজিবাজারে ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত বৈধ আয় প্রদর্শন করতে পারবে। তবে পাবলিক লিমিটেড কোম্পানি সে সুযোগ পাবে না। আর ১০ শতাংশ হারে দেয়া করই চূড়ানত্ম কর দায় হিসেবে গণ্য হবে। বিনিয়োগ থেকে অর্জিত আয়ের জন্য কোন কর দিতে হবে না।
সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, পুঁজিবাজার চাঙ্গা রাখতে এবং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে নিয়ে আসার জন্য এ সুযোগ বড় ধরনের ভূমিকা রাখবে।
এতে উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য (কর প্রশাসন ও পরিচালনা) সৈয়দ আমিনুল করিম, সদস্য (মূসক) আব্দুল মান্নান পাটোয়ারী, সদস্য (শুল্ক) মোঃ ফরিদ উদ্দিন, সদস্য কাস্টমস মোঃ শাহ্ আলম খান, সদস্য (বোর্ড প্রশাসন) জাহান আরা সিদ্দিকী, সদস্য (কর আপীল ও অব্যাহতি) মোঃ বশির উদ্দীন আহমেদ, সদস্য (কর জরিপ) শম্ভুনাথ দাস, প্রথম সচিব (আয়কর নীতি) অপূর্ব কান্তি দাস ও এএফএম আব্দুলস্নাহ খান প্রমুখ।
কালো টাকা বিনিয়োগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রথম সচিব (আয়কর নীতি) অপূর্ব কানত্মি দাস জানান, চলতি অর্থবছরের ৩০ জুন পর্যন্ত পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। এ সময়ে কালো টাকা বিনিয়োগের ঘোষণাকারীরা এক শেয়ার বিক্রি করে অন্য শেয়ার কিনতে পারবে। তবে শেয়ার বিক্রি করে চলে যেতে চাইলে সে সুযোগ আর থাকবে না। সেক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ হারে কর দিতে হবে। তবে শেয়ারে বিনিয়োগ থেকে যে লাভ হবে তা তোলা যাবে। আর পুঁজিবাজারে কালো টাকা যেন দীর্ঘমেয়াদে কাজে লাগানো যায় সেজন্য এ সুযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।
সম্পদের ওপর সারচার্জ আরোপের বিষয়ে তিনি বলেন, আয়কর বিবরণীতে দুই কোটি টাকার ওপরে যে সম্পদের বিবরণ দেয়া হবে, ওটার ওপরই ১০ শতাংশ হারে সারচার্জ নেয়া হবে। করদাতা যে হিসাব দেবেন, সেটাই মেনে নেয়া হবে। এ সংক্রানত্ম বিবরণী অডিটের মধ্যে ফেলা হবে না বলেও জানান তিনি।


http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-07-06&ni=64080

Comments