তফসিলি ব্যাংকগুলোর ঋণ-আমানত হার শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর আমানতের হিসাব করতে এখন থেকে ব্যাংকগুলোর সংরক্ষিত নগদ মূলধন (পরিশোধিত মূলধন) ও আন্ত:ব্যাংক আমানতকে বিবেচনায় নেওয়া হবে। এর ফলে ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত হ্রাস পাবে এবং ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, একই সঙ্গে ব্যাংকগুলোর দায়-সম্পদ ব্যবস্থাপনা জোরদার করতে একটি বিস্তারিত গাইড-লাইনও প্রণয়ন করা হচ্ছে। এই গাইড-লাইন প্রণীত হলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা প্রক্রিয়া আরও সহজ হবে।
প্রসঙ্গত: বর্তমান প্রচলিত নিয়মে তফসিলি ব্যাংকগুলোর ঋণ-আমানত হার হিসাব করার ক্ষেত্রে আন্ত:ব্যাংক আমানতকে গণ্য করা হয় না। বাংলাদেশ ব্যাংকের মতে, এক ব্যাংকের আমানত অন্য ব্যাংকের হিসাবে আনলে এটা দুই দিকেই হিসাব করা হয়।
তবে নতুন নিয়মে কলমানির মাধ্যমে স্বল্প সময়ের জন্য ধারকৃত অর্থ হিসাবে আনা হবে না। কোনো ব্যাংক অন্য একটি ব্যাংকে কমপক্ষে তিন মাস বা তদুর্ধ্ব সময়ের জন্য আমানত রাখলে সেটা হিসাবে আনা হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, এই আমানতের একটি অংশ ব্যাংকগুলো ইচ্ছে করলে বিনিয়োগও করতে পারবে।

Comments
Post a Comment