মোবাইল সিমে মূসক কমছে

রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিমকার্ডের ওপর মূল্য সংযোজন কর (মূসক) ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মূসকের আওতায় সিমকার্ডের ওপর ৮০০ টাকা কর ধার্য রয়েছে। অনেক দিন ধরে সিমকার্ডের ওপর কর কমানোর দাবি করা হচ্ছে। মোবাইল ফোন অপারেটররা অভিযোগ করে আসছে উচ্চহারে এ কর চালু থাকার কারণে তাদের ব্যাপকভাবে ভর্তুকি দিতে হচ্ছে। তাদের এ অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে সিমকার্ডের ওপর ধার্য কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এ ছাড়া সিমকার্ডের ওপর ট্যারিফ ভ্যালু নতুনভাবে আরোপ করা হয়েছে। ৩২ কিলোবাইট ধারণক্ষমতাসম্পন্ন সিম কার্ডের ওপর ০.৫৫ সেন্ট এবং ৬৪ কিলোবাইট ধারণক্ষমতার সিম কার্ডের ওপর ০.৬৫ সেন্ট ট্যারিফ ভ্যালু আরোপ করা হয়েছে।
http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Economics&pub_no=547&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=7

Comments