চ্যালেঞ্জের মুখে সামষ্টিক অর্থনীতি* জনশক্তি রপ্তানি কমেছে ৪.৮৩ শতাংশ * মূল্যস্ফীতির চাপ বাড়ছে * রপ্তানির সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি
দেশ থেকে জনশক্তি রপ্তানির পরিমাণ কমে গেছে। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধানতম খাত রেমিটেন্সে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলতি অর্থবছরে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে বাণিজ্য ঘাটতিও। ফলে সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। সদ্য প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা ২০১১ থেকে এসব তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় জনশক্তি রপ্তানি কমেছে ৪.৮৩ শতাংশ। তবে চলতি অর্থবছরের এপ্রিল মাসে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ৪.৮৩ শতাংশ।
অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, দেশ থেকে জনশক্তি রপ্তানি হ্রাসের প্রবণতা লক্ষ করা যাচ্ছে বেশ কয়েক মাস ধরে। বিশেষ করে সম্প্রতি উত্তর আফ্রিকার দেশগুলোর চলমান রাজনৈতিক সংকট এবং মধ্যপ্রাচ্যে এর ব্যাপ্তির ফলে জনশক্তি রপ্তানি কমে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও তাঁর বাজেট বক্ততায় আশঙ্কা করে বলেছেন, জনশক্তি রপ্তানি কমে যাওয়ায় রেমিটেন্সে বিরূপ প্রভাব পড়তে পারে।
অর্থনীতি সমীক্ষা অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) তিন লাখ ৪২ হাজার জনশক্তি বিদেশ গমন করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪.৮৩ শতাংশ কম।
তবে আশার কথা হলো, জনশক্তি রপ্তানি কমে গেলেও এখন পর্যন্ত রেমিটেন্সের ওপর তার কোনো প্রভাব পড়েনি। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রেমিটেন্স প্রবাহ ৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৭৮৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সদ্য প্রকাশিত অর্থনীতি সমীক্ষা ২০১১-এ বলা হয়েছে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে বাণিজ্য ঘাটতি। তবে সরকার সামষ্টিক অথনৈতিক পরিস্থিতির উন্নয়নে আন্তরিক রয়েছে। অর্থনীতি সমীক্ষায় পরিস্থিতির উন্নতির জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়ার কথাও বলা হয়েছে।
অর্থনীতি সমীক্ষা ২০১১ বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি মন্দাবস্থা কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার মার্চে ১০.৪৯ শতাংশে দাঁড়িয়েছে। আর এ সময় খাদ্য মূল্যস্ফীতি ১০.৮০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৩.৮৭ শতাংশে দাঁড়ায়।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বর্তমান সরকারে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, আগামী দিনগুলোয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়বে।
রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি হলেও আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতির পরিমাণ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেয়েছে ৪২.২০ শতাংশ। রপ্তানির তুলনায় আমদানি ভিত্তি বড় হওয়ার কারণে আমদানি-রপ্তানির প্রবৃদ্ধি কাছাকাছি থাকা সত্ত্বেও বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে অর্থনীতি সমীক্ষায় বলা হয়েছে।
বাংলাদেশে বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি ৬.৬৬ শতাংশে উন্নীত হয়েছে। আর এই প্রবৃদ্ধি অর্জনে কৃষি, শিল্প ও সেবা খাতগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে অর্থনীতি সমীক্ষায় বলা হয়েছে।
তবে সামষ্টিক অর্থনীতির বেশ কিছু ইতিবাচক দিকও অর্থনীতি সমীক্ষায় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রপ্তানি এবং রাজস্ব আয়ের প্রবৃদ্ধি অন্যতম। সমীক্ষা অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে এনবিআর রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ২৭.২৮ শতাংশ। এনবিআর বহির্ভূত কর রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ১৮.৩৯ শতাংশ এবং কর বহির্ভূত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয়েছে ৭.৮৫ শতাংশ।
আর দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রজায় রাখার লক্ষ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে সমীক্ষায় জানানো হয়েছে। http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Software&pub_no=560&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=2

Comments
Post a Comment