ব্যাংকগুলো সঙ্কটকালীন কি ধরনের ঝুঁকিতে পড়তে পারে এবং তা মোকাবিলায় ব্যাংকগুলো কি ধরনের সামর্থ্য আছে তা নির্ণয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করবে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ। ইতিমধ্যে আইএমএফ’র একদল প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এ বিষয়ে বেশকিছু ধারণাও দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
জানা গেছে, সামপ্রতিক সময়ে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর অধিকাংশই তারল্য সঙ্কটে ভুগছে। বিশেষ করে শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ব্যাংকগুলোর অতিমাত্রায় বিনিয়োগে আইএমএফ রীতিমত উদ্বিগ্ন। এ অবস্থার মধ্যে ব্যাংকগুলো কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে এবং এ ঝুঁকি মোকাবিলার মতো ব্যাংকগুলোর কতটুকু সামর্থ্য রয়েছে তা নির্ণয় করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যাংকগুলোর কি পরিমাণ তারল্য (নগদ টাকা) বা মূলধনের ঝুঁকি রয়েছে এবং তা নির্ণয়ে তাদের কি পরিমাণ সামর্থ্য রয়েছে তা নির্ণয়ের পদ্ধতি হলো স্ট্রেস টেস্টিং। বাংলাদেশ ব্যাংক এ পদ্ধতির মাধ্যমে ব্যাংকগুলোর মান নির্ধারণ করে থাকে। এ স্ট্রেস টেস্টিং সময়োপযোগী ও কার্যকর করতে আইএমএফ নতুন ফর্মুলার একটি সফটওয়্যার বাংলাদেশ ব্যাংককে দেবে।
জান গেছে, অধিকাংশ ব্যাংক সংগৃহীত মোট আমানতের চাইতে বেশি ঋণ প্রদান করায় সামপ্রতিক সময়ে আর্থিকভাবে বেশ সঙ্কটে রয়েছে। আগামী জুনের মধ্যে তাদের এ আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের পার্থক্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইএমএফ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এ বিষয়ে ধারণা দেন এবং আগামী ৭ই এপ্রিলও এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গেছে।
http://202.79.16.19/index.php?option=com_content&view=article&id=6631:2011-04-03-16-01-07&catid=50:2010-09-02-11-23-25&Itemid=90

Comments
Post a Comment