লিবিয়ায় গাদ্দাফিবিরোধী বিদ্রোহীদের জ্বালানি তেল রপ্তানির ঘোষণার পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে গতকাল জ্বালানি তেলের দাম কমেছে। বিদ্রোহীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সহিংস গাদ্দাফিবিরোধী আন্দোলনের কারণে লিবিয়ার প্রায় বন্ধ হয়ে যাওয়া তেল ক্ষেত্রগুলো থেকে জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানি অব্যাহত রাখার বিষয়ে কাতারের সঙ্গে তাদের একটি চুক্তিতে হয়েছে। জ্বালানি তেল রপ্তানির বিষয়ে গাদ্দাফিবিরোধী বিদ্রোহীদের এ ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কেটে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর এর প্রভাবেই গতকাল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে বলে মনে করছেন তাঁরা।
নিউইয়র্কের প্রধান চুক্তি অনুযায়ী আগামী মে মাসে সরবরাহযোগ্য জ্বালানি তেল লাইট সুইটের দাম গতকাল ব্যারেলপ্রতি ১ দশমিক ৪২ ডলার কমে ১০৩ দশমিক ৯৮ ডলারে এবং উত্তর সাগরের ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৭৬ ডলার কমে ১১৪ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।
গতকাল এক বিবৃতিতে গাদ্দাফিবিরোধী বিদ্রোহীদের প্রতিনিধি আলি তারহনি বলেন, 'বর্তমানে আমরা দৈনিক এক লাখ থেকে এক লাখ ৩০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করছি। তবে খুব সহজেই আমাদের এ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দৈনিক তিন লাখ ব্যারেলে নিয়ে যেতে পারব আমরা।'
প্রসঙ্গত, লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার আগে প্রতিদিন গড়ে ১৬ লাখ ৯০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদিত হতো। তবে গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে উৎপাদন কমে দৈনিক এক লাখ ব্যারেলের কাছাকাছি নেমে আসে। এএফপি। http://dailykalerkantho.com/?view=details&type=gold&data=Politics&pub_no=475&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=20

Comments
Post a Comment